Friday, May 8, 2026

২ দিন ধরে নিখোঁজ মালদা কৃষি দফতরের আধিকারিক

Date:

Share post:

২ দিন ধরে নিখোঁজ মালদা কৃষি দফতরে আধিকারিক প্রদীপকুমার হাঁসদা। সোমবার সকাল থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় মঙ্গলবার মালদায় যান তাঁর স্ত্রী নিরুপমা হাঁসদা। গিয়ে দেখেন সরকারি আবাসনের ঘর খোলা। কিন্তু তাঁর ম্বামী সেখানে নেই। ইংরেজ বাজার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তিনি।

প্রায় ১৫ বছর ধরে মালদা কৃষি দফতরে কর্মরত প্রদীপকুমার হাঁসদা। তাঁর বাড়ি পুরুলিয়া কালীপুর গ্রামে। কর্মসূত্রে মালদার রামনগরে সরকারি আবাসনে থাকতেন প্রদীপ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর বদলি হয়ে গিয়েছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার, নতুন আধিকারিকের হাতে দায়িত্ব দিয়ে পুরুলিয়া চলে যাওয়ার কথা ছিল প্রদীপকুমার হাঁসদার। তার কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, আবাসনের ঘরে সব কিছু ঠিক রয়েছে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড ও মোবাইল ফোন নেই। আচমকা এক আধিকারিকের এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় হতবাক সহকর্মীরাও।

Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...