Wednesday, March 25, 2026

RTI-এর আওতায় প্রধান বিচারপতির দফতর, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের আওতায় পড়বে। আজ, বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। এই সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্ট ২০১০ সালে যুগান্তকারী রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। এদিন দিল্লি হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।

তবে পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে এই রায় হয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্ত আরটিআইয়ের পক্ষে মত দেন। বিচারপতি রামান্না ও বিচারপতি চন্দ্রচূড় তাঁদের সঙ্গে একমত হননি। তবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে প্রধান বিচারপতির দফতরকে তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত করা শীর্ষক রায় দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। যা একটা মাইল স্টোন হয়ে থাকবে।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...