Saturday, June 27, 2026

বিদ্রোহীদের দলে চায় বিজেপি, ইঙ্গিত ইয়েদুরাপ্পার

Date:

Share post:

কর্নাটকে বরখাস্ত হওয়া বিধায়কদের নির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে ডিসেম্বরে উপনির্বাচনে লড়ায় আর বাধা রইল না জেডিএস-কংগ্রেসের প্রাক্তন বিধাকদের। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে বিজেপি। বরখাস্ত হওয়া বিধায়কদের দলে টানতে চলছে প্রচেষ্টা। এই বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, এঁরা যোগ দেন কি না, সেটা বুধবার সন্ধের মধ্যেই জানা যাবে। গেরুয়া শিবিরে যোগ দিলে, তাঁদের টিকিট দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ইয়েদুরাপ্পা। তাঁর মতে, কংগ্রেস-জেডিএস-এর প্রাক্তন বিধায়করা কতগুলি কেন্দ্রে লড়বে এনিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

৫ ডিসেম্বর ১৭টি বিধানসভা কেন্দ্রের ১৫টিতে উপনির্বাচন। কর্নাটক হাইকোর্টে মামলা চলায় মাস্কি এবং রাজারাজেশ্বরী বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিতাদেশ জারি করা হয়েছে। কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের পতনে ভূমিকা ছিল কংগ্রেসের ১৪ ও জেডিএস-এর ৩ বিধায়কের। ওই বিধায়কদের পদ খারিজ করে দেন তৎকালীন স্পিকার রমেশ কুমার। স্পিকারের সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বিদ্রোহী বিধায়করা। এদিকে, সংখ্যা গরিষ্ঠতার অভাবে পতন হয় কংগ্রেস-জেডিএস জোট কুমারস্বামী সরকারের। এই পরিস্থিতিতে এখন বিদ্রোহী বিধায়কদের দলে টেনে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...