Sunday, May 17, 2026

আধারে নয়া নিয়ম, খুশি আমজনতা

Date:

Share post:

আধার কার্ড নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে সহজেই আধারে কার্ডে ঠিকানা বদল করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপও নেওয়া যাবে। বুধবার, কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক দুর্নীতি আইনে সংশোধনের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
কর্মসূত্রে স্থায়ী ঠিকানা থেকে দূরে থাকলে, আধার কার্ডে ঠিকানা বদলাতে গিয়ে নানা সমস্যা পড়তে হয় সাধারণ মানুষকে। সমস্যা হয় ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়েও। এর প্রেক্ষিতেই নিয়ম শিথিল করছে কেন্দ্রয়ী সরকার। নয়া নিয়মে, শুধুমাত্র ঘোষণাপত্র জমা দিলেই ঠিকানা পরিবর্তন করা যাবে হবে। আধার কার্ডে ঠিকানা ভুল থাকলে, ব্যাঙ্ক ও অন্যান্য জায়গায় কেওয়াইসি জমা দিতে গেলেও সমস্যায় পড়তে হত। নয়া নিয়মে এই বিষয়েও সুবিধা হবে।

এর পাশাপাশি, আধার বা প্যান কার্ডে ভুল থাকলে, আয়কর দফতরে নয়া ওয়েবসাইটের মাধ্যমে তা সংশোধন করা যাবে। নয়া পদ্ধতিতে কেন্দ্রের সাইটে দুটি হাইপারলিঙ্ক যোগ করা হয়েছে। ‘লিঙ্ক টু কারেক্ট নেম’-এর ভিতরে গেলে দুটি হাইপারলিঙ্ক মিলবে। একটির মাধ্যমে আধার ও একটির মাধ্যমে প্যান কার্ড ঠিক করা যাবে। আধার ঠিক করার জন্য হাইপার লিঙ্কটি হল https://www.onlineservices.nsdl.com /paam/endUserRegisterContact.html

আধার ঠিক করার লিঙ্কটি হল-https://ssup.uidai.gov.ইন/ssup/

নয়া নিয়মে খুশি আমজনতা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...