Tuesday, March 10, 2026

রাজ্যপালকে পালটা কটাক্ষ চন্দ্রিমার

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিছুদিন আগেই তিনি সিঙ্গুর গিয়েছিলেন। আর সেই নিয়ে রাজনৈতিক মহল সরগরম। আব্র আজ, বৃহস্পতিবার এই প্রসঙ্গে ফের তিনি বলেন যে, তাঁর সিঙ্গুর ও নন্দীগ্রামে গিয়ে থাকার ইছা। আর এবার তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন।

তিনি বলেছেন, ‘এর আগে অনেক রাজ্যপাল এ রাজ্যে এসেছেন। কোনও রাজ্যপালকে এমন কাজ করতে দেখা যায়নি। তিনি রাজ্যপাল হয়ে একজন রাজনৈতিক নেতার মতো কাজ করছেন বলে মনে হছে। এটা আমি বলছি না। সবাই বলছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপালকে যে কোনও কাজ করতে হলে নির্বাচিত সরকারের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হয়। কিন্তু উনি তো একটা সামান্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যেখানে যেখানে ইছামত চলে যাচ্ছেন। এটা কি ওনার এক্তিয়ারভুক্ত? আমার মনে হয় না। একজন রাজনৈতিক নেতার মতো যদি কোনও রাজ্যপাল আচরণ করেন, তা হলে তা খুবই দুঃখজনক।’ এভাবেই রাজ্যপালকে কটাক্ষ করেছেন চন্দ্রিমা।

আরও পড়ুন – কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অসুবিধায় পড়ছে রাজ্য: মমতা

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...