Saturday, June 20, 2026

শবরীমালায় মহিলাদের নিরাপত্তা দিতে অপারগ সরকার

Date:

Share post:

সুপ্রিম রায়ের পরেও শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সংশয় কাটছে না। কারণ, কেরালা সরকার এবিষয়ে কোনও নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।

১৪ নভেম্বর শবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে রিট পিটিশন ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ। এর জেরে পুরনো রায় বহাল রইল। ফলে সব বয়সী মহিলারাই আয়াপ্পা মন্দিরে ঢুকতে পারবেন। কিন্তু সুপ্রিম রায়ের প্রসঙ্গে বলতে গিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, পরিস্থিতি মোকাবিলায় সঠিক দিশা পাওয়া গেল না। বিশেষজ্ঞদের সাহায্য নিয়েই সরকারের অবস্থান স্পষ্ট করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি, মহিলা পুণ্যার্থীদের আয়াপ্পা দর্শনে সরকার নিরাপত্তা দিতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কেরালা সরকার।

মহিলা পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে গিয়ে আগে প্রবল সমস্যায় পড়েছে পিনারাই বিজয়নের সরকার। বৃহস্পতিবার, এ দিন পুরনো রায়ের উপর কোনও স্থাগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। ফলে সবরীমালা মন্দিরে ঋতুযোগ্য মহিলাদের প্রবেশে বাধা নেই। কিন্তু এই রায়ের পরেই কেরালা সরকারের উপর চাপ সৃষ্টি করে বিরোধীরা। এই পরিস্থিতিতে মন্দিরে প্রবেশে মহিলাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে হাত তুলে নিয়েছে বিজয়ন সরকার।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...