Sunday, May 10, 2026

শোভনের বিরুদ্ধে থানায় অভিযোগ রত্নার

Date:

Share post:

শোভন-রত্না-বৈশাখী ট্রিলজি অব্যাহত। এবার শোভনের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করলেন রত্না চট্টোপাধ্যায়। বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করে রত্না মুখ খুলতে চাননি। বলেছেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। পুলিশ সূত্রে খবর, রত্না থানায় অভিযোগ করেছেন, তাঁকে প্রাক্তন মেয়রের মোবাইল থেকে অশালীন মেসেজ পাঠানো হয়েছে বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে শোভন মুখ খোলেননি। যদিও জানা গিয়েছে গত ২৯ অক্টোবর ভাই ফোঁটার দিন শোভন মুখ্যমন্ত্রীর কাছে ফোঁটা নিতে যান। সেখান থেকে বেরিয়ে তিনি রত্নাকে হোয়াটসঅ্যাপ মেসেজে লেখেন ‘সত্যের জয় হল। আজ বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম। এবার মিউচুয়াল ডিভোর্স দাও।’

এ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...