Saturday, June 20, 2026

বিজেপিতে যে আর তাঁরা নেই, কার্যত পরিস্কার করে দিলেন বৈশাখী

Date:

Share post:

তাঁরা যে আর বিজেপির সঙ্গে নেই তা পরিষ্কার করে দিলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন বৈশাখী। আধ ঘন্টার কথোপকথনের পর বৈশাখী বেরিয়ে এসে বলেন, পার্থদার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আমাদের রাজনীতি নিয়ে কথা হয়নি। তার কারণ, আমি তো রাজনীতির লোক নই। পরক্ষণেই বৈশাখী অবশ্য বলেছেন, অনেক কথা হয়েছে পার্থদার সঙ্গে। স্বভাবতই তার মধ্যে রাজনীতির কথা তো এসেইছে! এদিন ছিল চলচ্চিত্র উৎসবের শেষ দিন। আমন্ত্রণ ছিল শোভন-বৈশাখীরও। আমন্ত্রণ ছিল রত্নারও। রত্না উপস্থিত থাকছেন জেনে আর অনুষ্ঠানমুখী হননি যুগলে।

তিনি এবং তাঁর বন্ধু প্রাক্তন মেয়র শোভন কী বিজেপিতে আছেন?প্রসঙ্গ উত্থাপন হলে বৈশাখী নিজের অবস্থান দিয়ে শোভনের পরিস্থিতিও ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন। বলেন, আমার মতো মানুষ বিজেপিতে থাকল কি না থাকল, তাতে বিজেপির কিছু যায় আসে না। ফলে বিজেপিকে নিয়েও আমার কিছু বলার নেই। ভাইফোঁটা পর্বের পর ক্রমশ তৃণমূলমুখী শোভন, সঙ্গে বৈশাখীও। নিন্দুকরা বলছেন, এটা শোভনের যত না ঘরে ফেরা, তার চাইতে বেশি ‘ব্যক্তিগত স্বার্থে’ দলকে অবলম্বন করে বাঁচা। দিনের শেষে দেখার, শোভনের এই চেষ্টার কতখানি মূল্য দেয় দল।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...