Monday, May 18, 2026

হুগলি মহসিন কলেজের ছাত্র সংসদ পুনর্দখল টিএমসিপি-র

Date:

Share post:

হুগলি মহসিন কলেজের ছাত্র সংসদ পুনর্দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। 23 মে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ছাত্র সংসদের দখল নেয় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। শুক্রবার, সকালে সেই ছাত্র সংসদ ফের দখল করেন টিএমসিপি-র সদস্যরা। তবে,  গণতন্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সৌজন্যতার খাতিরে  এবিভিপির কোনও পতাকা খোলেনি টিএমসিপি। যদিও এর আগে এবিভিপি যখন এই ছাত্র সংসদ দখল করে তখন তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে ফেলে দেয়। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট ইমতায়েজ উদ্দিন জানান, “গণতন্ত্রের কথা মাথায় রেখেই আমরা বিরোধীদলের কোনও পতাকা খুলিনি।” এখানেই তো বিরোধীদের সঙ্গে তাঁদের নীতির তফাৎ বলেও জানান টিএমসিপি নেতা।

তবে এবিভিপি নেতা সপ্তর্ষি বন্দ্যপাধ্যায়ের দাবি,  তাঁরা দখলদারিতে বিশ্বাসী নন। তাঁরা কোনদিনই মহসীন কলেজের ছাত্র সংসদদের দখল নেননি। শুধুমাত্র সংগঠনের পতাকা লাগানো হয়েছিল।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...