Wednesday, March 18, 2026

ওড়িশার সরকারি বইয়ে গান্ধীজির মৃত্যু নিয়ে নয়া তথ্য

Date:

Share post:

মহাত্মা গান্ধীর দেড়শ বছরের জন্মজয়ন্তী উপলক্ষে ওড়িশা সরকার দু’পাতার একটি পুস্তিকা প্রকাশ করেছে। নাম ‘আম্মা বাপুজি : একা ঝলকা’। সেই বইয়ে খুব সংক্ষেপে মহাত্মা গান্ধীর জীবনী লেখা রয়েছে। কিন্তু আশ্চর্যের কথা হল বইয়ের শেষে বলা হয়েছে, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে এক দুর্ঘটনায় গান্ধীর মৃত্যু হয়। পুস্তিকা প্রকাশের পরে ওই ভুল সংশোধনের দাবি উঠেছে নানা মহল থেকে। অনেকে দাবি করেছেন, ভুলের জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

যদিও এই ভুল কীভাবে হল তার তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভুলকে হাতিয়ার করে আক্রমণে নেমেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য,“সুকৌশলে শিশুদের মিথ্যা কথা বলা হচ্ছে। এই ভুলের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।” মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বইটি তুলে নেওয়ারও দাবি জানিয়েছে তাঁরা।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...