Saturday, June 13, 2026

গোয়ায় ভেঙে পড়ল নৌসেনার মিগ ২৯-কে বিমান, বরাতজোরে রক্ষা দুই পাইলট

Date:

Share post:

গোয়ার ডাবোলিনের নৌসেনা ঘাঁটিতে ঘটেছে বড় সড় দুর্ঘটনা। ওড়ার পরেই ভেঙে পড়েছে ভারতীয় নৌসেনার মিগ ২৯-কে ফাইটার বিমান। তবে বরাতজোরে প্রাণরক্ষা হয়েছে দুই পাইলটের।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তার পরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা মারে একটি পাখি। তার পরেই সেটি ভেঙে পড়ে। তবে কোনও জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...