Saturday, May 9, 2026

পরিষেবার শিকেয়, কিন্তু তিন ট্রেনের খাবার আরও দামি হচ্ছে

Date:

Share post:

রেলের পরিষেবা নিয়ে অসংখ্য অভিযোগ। সেদিকে চোখ নেই রেল মন্ত্রকের। কিন্তু রেলের খাবারের দাম বেড়েই চলেছে। তিনটি ট্রেনের খাবার মূল্যবান হতে চলেছে। এই তিনটি ট্রেন হল রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেস। তিনটি ট্রেনে খাবারের দাম ৩-৯% বাড়ছে। তবে এর সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত হচ্ছে, তা হল ট্রেনগুলি স্টেশনে যে যে স্টেশন থামবে, সেই এলাকার জনপ্রিয় ও মুখোরোচক স্ন্যাক্স যাত্রীরা এবার থেকে পাবেন।

রেলের শ্রেণি অনুযায়ী দাম বৃদ্ধিও এক এক রকম। প্রতি কাপ চায়ের দাম বেড়েছে ৬টাকা। প্রথম শ্রেনির এসি কোচে চায়ের দাম ৩৫টাকা। বেড়ে হলো ৩৫+৬=৪১ টাকা। প্রথম শ্রেণির ব্রেকফাস্ট, ডিনারের দাম ৭-১৫ টাকা। বেড়ে হল ব্রেকফাস্ট ১৪০+১৫= ১৫৫ টাকা, ডিনার ২৪৫+১৫=২৬০ টাকা। এসি টু টায়ার, থ্রি টায়ার ও চেয়ার কারে চায়ের দাম কাপ প্রতি ২০টাকা, ব্রেকফাস্ট ১০৫ টাকা, লাঞ্চ ও ডিনার ১৮৫টাকা। এখানেও ৩-৯% হারে বাড়ছে।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...