Saturday, May 23, 2026

বুলবুলে রাজ্যে ক্ষতির পরিমাণ 24 হাজার কোটি টাকা, কেন্দ্রকে রিপোর্ট নবান্নের

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিনিধিদলের হাতে বুলবুলের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিলো নবান্ন। শনিবার বিকেলে রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে, বুলবুল-ঝড়ে এ রাজ্যে মোট ক্ষতির পরিমাণ 23 হাজার 811 কোটি টাকা। এই টাকার পুরোটাই কেন্দ্রের কাছে দাবি করেছে রাজ্য। রাজ্যের তরফে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানানো হয়েছে:

● দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বুলবুল আঘাত হেনেছে।

● বুলবুলের জেরে ক্ষতিগ্রস্থ মানুষের মোট সংখ্যা প্রায় 35 লক্ষ।

● ফসল নষ্ট হয়েছে 14 লাখ 89 হাজার 924 হেক্টর জমির।

● বুলবুলের ছোবলে
5 লক্ষ 17 হাজার 535টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রীয় প্রতিনিধিদের রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই 4 লক্ষ 35 হাজার ত্রিপল বিলি করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর 6 লক্ষের কিছু বেশি জলের পাউচ বিলি করেছে। এদিন রাজ্য দাবি করেছে, বুলবুলে যা ক্ষতি হয়েছে তার সবটাই কেন্দ্রকে দিতে হবে। রাজ্য এখন অপেক্ষা করছে কেন্দ্র এই খাতে কত টাকা বরাদ্দ করছে তা জানার জন্য।

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...