Sunday, June 14, 2026

NDA-র বৈঠকে আর না যাওয়ার কথা জানালো শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে মতান্তরের জেরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন শিবসেনার একমাত্র প্রতিনিধি। আরও একধাপ এগিয়ে শনিবার শিবসেনা জানালো, তারা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা NDA-র কোনও বৈঠকেও আর অংশ নেবেনা। আগামী সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে।অধিবেশনের প্রাক্কালে NDA-র গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দিচ্ছে না শিবসেনা।

এদিকে জানা গিয়েছে, NCP সভাপতি শরদ পওয়ার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে রবিবার বৈঠকে বসবেন। তার পরেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রবিবারই আনুষ্ঠানিকভাবে জানানো হবে কংগ্রেস সরকারে থাকবে না’কি বাইরে থেকে সমর্থন করবে।

বিজেপি-বিরোধী তিন দল যে মহারাষ্ট্রে সরকার গড়ছে তা নিশ্চিত করেছেন শরদ পওয়ার। এদিন NCP-র তরফে জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা থেকেই।
এদিকে শিবসেনা এদিন অভিযোগ করেছে বিজেপি এখন বিধায়ক কিনে সরকার গড়তে চাইছে। দলীয় মুখপাত্র ‘সামনা’য় এই অভিযোগ তুলেছে শিবসেনা। 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় জোট বেঁধে ভোটে লড়েছিল বিজেপি ও শিবসেনা। শিবসেনা ও বিজেপি যৌথভাবে সরকার গড়ার মতো গরিষ্ঠতা পেয়েছিল। বিজেপি 105, শিবসেনা 56, NCP 54 ও কংগ্রেস 44টি আসন পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মহারাষ্ট্রে সরকার গড়তে পারেনি কোনও দলই। তাই ওই রাজ্যে এখন রাষ্ট্রপতি শাসন চলছে ।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...