Friday, March 20, 2026

পানশালায় গিয়ে ঠকছেন না তো আপনি? পেগ মাপতে ময়দানে নামছে রাজ্য

Date:

Share post:

রোজ যেতে হয় পানশালায়? পানশালায় না গেলে মন ভাল থাকে না? পানশালায় কি ঠকছেন না তো আপনি? গ্লাসে সুরা কম পড়ছে না তো আপনার? রাজ্য ক্রেতাসুরক্ষা দফতর বলছে, থাকতেই পারে। লোক ঠকানোর সেই সুযোগ যাতে পানশালাগুলি না পায়, তার জন্য অফিসারদের নামিয়েছে দফতর। ৩০ মিলি বা ৬০ মিলির যে পেগ পরিবেশিত হওয়ার কথা, সেখানে ওই পরিমাপই দেওয়া হচ্ছে কি না, তা মেপে দেখছেন অফিসাররা।

ক্রেতাসুরক্ষা দফতরের কাজ যেমন ক্রেতাদের সচেতন করা, তেমন তাঁদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্বও তাদের। এই দপ্তরের আওতায় থাকা লিগ্যাল মেট্রোলজি বিভাগ এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। রাজ্যের বাজারগুলি পরিদর্শন করেন এই বিভাগের অফিসাররা। সেখানে যে ওজন যন্ত্র ও বাটখারার মতো পরিমাপকগুলি আছে, সেগুলি নিয়মিত পরীক্ষা করার কথা তাঁদের। শুধু ওজনই নয়, যে কোনও পরিমাপ সঠিক হচ্ছে কি না, তা পরখ করে দেখেন তাঁরা। পরীক্ষার পর দেওয়া হয় শংসাপত্র। সরকারি হারে নেওয়া হয় ফি। যদি সেখানে কোনও ঠকানোর কারবার চলে, তাহলে জরিমানা বা শাস্তির ব্যবস্থা আছে সরকারের তরফে।

এখানকার এক কর্তার কথায় জানা গিয়েছে, আমরা আগে পেগ মাপার বিষয়ে ততটা উৎসাহী ছিলাম না। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেখানেও নিয়মিত নজরদারি বেড়েছে। কারণ, পানশালাগুলিতে যে সুরা বিক্রি হয়, তার দাম যথেষ্ট। সেখানে যদি ক্রেতাকে ন্যায্য পরিমাপের কম দেওয়া হয়, তাহলে তাঁর স্বার্থ বিঘ্নিত হয়। আমরা তা আটকাতে চাই। পেগ বা সুরাদান পাত্রটি তৈরি হয় রুপোর স্তর দিয়ে। কারণ তার সঙ্গে সুরা বা অ্যালকোহলের কোনও রাসায়নিক বিক্রিয়া হয় না। সেই পেগে ৩০ বা ৬০ মিলির যে পরিমাপ থাকে, আসল পরিমাপের থেকে সেটি কম কি না, তা যাচাই করে দেখার কথা সাধারণত চিন্তা করেন না ক্রেতা। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের সামনেই পেগ মেপে দেওয়া হয়। কিন্তু যদি ওই পাত্রটিতেই কারচুপি থাকে, তাহলে পরখ করে দেখার পরিকাঠামো থাকে না সাধারণ ক্রেতার কাছে। সেই সুযোগটি যাতে পানশালাগুলি না নিতে পারে, তার জন্য বছরে একবার পেগের পরিমাপ পরখ করে সেই মতো সার্টিফিকেট দেওয়া হয় দফতরের তরফে। কিন্তু যদি পেগের মাপ ঠিক রেখে, আসল সুরার বদলে অন্য কিছু পরিবেশন করা হয়? অর্থাৎ সুরাতেই যদি ভেজাল থাকে? দফতরের কর্তাদের উত্তর, মদিরতায় ভরপুর ক্রেতাকে যদি ভেজাল পানীয় পরিবেশন করা হয়, তাহলে তার বিহিত করার দায়িত্ব বা অধিকার লিগ্যাল মেট্রোলজি বিভাগের নেই। ক্রেতা যদি মনে করেন, তিনি ভেজাল পান করছেন এবং তিনি যদি তা প্রমাণ করতে সক্ষম হন, তাহলে তাঁকে সুরাহা দেওয়ার জন্য ক্রেতাসুরক্ষা দফতরের নিজস্ব বিভাগ আছে। আছে ক্রেতাসুরক্ষা আদালতও। সেখানে গিয়ে তাঁরা নিজেদের অভিযোগ জানাতে পারেন।

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...