Sunday, May 31, 2026

দিল্লির রাস্তায় গৌতম গম্ভীরের নামে পোস্টার! কিন্তু কেন?

Date:

Share post:

বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের নামে দিল্লির রাস্তায় পোস্টার। সাংসদের ছবি দিয়ে পোস্টারগুলিতে লেখা হয়েছে সন্ধান চাই। দিল্লির দীন দয়াল উপাধ্যায় রোড জুড়ে পড়েছে সেই পোস্টার। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দিল্লির নগরোন্নয়ন দফতরের সংসদীয় কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ব্যাস এরপরেই আপ সমালোচনায় সরব হয়। এরমধ্যে ইন্দোরে গম্ভীরকে জিলিপি খেতে দেখা গিয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। কয়েকদিন আগে পর্যন্ত গৌতম গম্ভীর দিল্লির দূষণ নিয়ে আপ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছিলেন। অথচ নিজেই নগরোন্নয়ন দফতরের বৈঠকে অনুপস্থিত থেকে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি। এমনই অভিযোগ করেছে আপ।

এএনআই সংবাদ মাধ্যম থেকে পাওয়া ট্যুইটে দেখা গিয়েছে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের নামে দিল্লির রাস্তায় পোস্টার।

আরও পড়ুন-বাংলাদেশে এক কিলো পেঁয়াজের দাম এখন ৩০০ টাকা ছুঁতে চলেছে‌

 

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...