Monday, May 18, 2026

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মালদহ জুড়ে কড়া নিরাপত্তা

Date:

Share post:

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের ঝটিকা সফরে মালদায় যাচ্ছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর থেকে মালদহ যাবেন। পুরাতন মালদহের গৌড় ভবনে রাতে থাকবেন। সেখানে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই জন্য তোড়জোড়ও শুরু হয়েছে। সূত্রের খবর, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার উদ্বোধন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি, একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

মালদহ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক, মালদহ কলেজ অডিটোরিয়াম থেকে শুরু করে নদী পথেও চলছে কড়া নিরাপত্তা। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য অন্য জেলা থেকে নিরাপত্তা রক্ষীদের নিয়ে আসা হচ্ছে মালদহে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...