Monday, February 9, 2026

অশোক স্তম্ভ লাগানো গাড়িতে সাংসদ-পত্নী, বিতর্ক

Date:

Share post:

অশোকস্তম্ভ এবং ‘মেম্বার অফ পার্লামেন্ট’ লেখা গাড়িতে বিজেপির কর্মসূচিতে এসে বিতর্কে তৈরি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ৷ সোমবার পুরুলিয়ার গাড়িখানা এলাকায় মদবিরোধী এক আন্দোলন কর্মসূচিতে ওই রকম গাড়িতে আসেন তিনি। ওই গাড়ির কাচে ‘এমপি’ এবং ‘মেম্বার অফ পার্লামেন্ট’ লেখা ছিলো। ছিলো অশোক স্তম্ভের চিহ্নও।

বিতর্ক তৈরি হলেও এর মধ্যে সুজাতা খাঁ বেআইনি কিছুই দেখছেন না সাংসদ- পত্নী। মহিলা মোর্চা নেত্রী সুজাতা খাঁ-র সাফাই, “সংবিধানে কোথাও লেখা নেই যে এমপি’র গাড়িতে তাঁর স্ত্রী চাপতে পারবেন না। যদি সংবিধানে লেখা থাকত তাহলে নিশ্চয়ই মেনে চলতাম। পার্লামেন্ট ও সংবিধান সাংসদের স্ত্রীকে সমস্ত রকম সুবিধা দেয়৷ তাঁর গাড়ি আমি ব্যবহার করতেই পারি। এটা বেআইনি কিছু না”৷ এদিন বিজেপির মহিলা মোর্চা জনবহুল এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলো৷

spot_img

Related articles

রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির (Shashon Violence)! সোমবার এই ঘটনার পর থেকেই বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ...

নেতাজির INA যোদ্ধার সম্মান কতটা, মালয়েশিয়ায় গিয়ে দেখলেন মোদি

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতের বর্তমান বিজেপি সরকার অস্বীকার করলেও বিশ্বের নানা প্রান্তে, বিশেষত দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে...

মমতার দাবিকে সুপ্রিম মান্যতা! মাইক্রো অবজারভাররা নন, সর্বোচ্চ সিদ্ধান্ত ERO-দের: ৭দিন সময়সীমা বৃদ্ধির নির্দেশ

মাইক্রো অবজারভার নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবিকেই মান্যতা শীর্ষ আদালতের। ভোটার তালিকা...

এক রানের জন্য ত্রি-শতরানের স্বপ্নভঙ্গ , মার্টিন ক্রো-র সঙ্গে একই তালিকায় সুদীপ

রঞ্জি ট্রফির (Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হল সুদীপ কুমার ঘরামির(Sudip Gharami )। কল্যাণীতে...