Tuesday, May 12, 2026

পুজো দিয়ে, রাসচক্র ঘুরিয়ে কোচবিহারে অভিভূত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোচবিহার রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভা থেকে যান সেখানে। আগেই রাখা ছিল পুজোর সমস্ত উপকরণ। মুখ্যমন্ত্রী মদনমোহনকে পুজো দেন। এরপর মন্দিরের মুখ্য পুরোহিত আরতি শুরু করেন। আরতি শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য পুরোহিতের আশীর্বাদ গ্রহণ করেন। এরপর মদনমোহন চত্বরে বিভিন্ন বিগ্রহ ঘুরে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই চত্বরের রাসচক্র ঘোরান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারের রাসমেলা দেখে তিনি অভিভূত।

মদনমোহন মন্দির চত্বর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। সেখানে সাবেক ছিটমহলের কুড়িটি পরিবারের হাতে মেখলিগঞ্জে তৈরি কোয়ার্টারের চাবি তুলে দেন।

পাশাপাশি, কাশ্মীর থেকে কাজ হারিয়ে যাঁরা কোচবিহারে চলে এসেছেন, তাঁদের মধ্যে দুজনের হাতে চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সুব্রত বকসি, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ সহ তৃণমূল নেতৃত্ব।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...