Tuesday, March 24, 2026

শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মাকে নিয়ে সংসদে মিমি

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিন। আর অধিবেশনের প্রথম দিনেই একেবারে অন্য মুডে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। মা-র হাত ধরে সংসদে ঢুকলেন যাদবপুরের সাংসদ। আবেগঘন এক মুহূর্ত। চোখে জল মা-মেয়ের।

মেয়ে সাংসদ হয়েছে। মেয়ে সাংসদ হওয়ার পর মা একবার বলেছিলেন, তিনি কোনওদিন সংসদ দেখেননি। কথাটা মনে রেখেছিল সাংসদ মেয়ে মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ তখনই মনে মনে স্থির করে নিয়েছিলেন, শীতকালীন অধিবেশনে মাকে নিয়ে আসবেন। যেমন ভাবা, তেমন কাজ। মা তাপসী চক্রবর্তীকে নিয়ে সংসদে ঢুকলেন মিমি। ঘুরিয়ে ঘুরিয়ে সংসদের সব জায়গা চিনিয়ে দেন মিমি। মাকে নিয়ে সেন্ট্রাল হলে আসেন। সেখান থেকেই চিনিয়ে দেন তাঁর সাংসদ মেয়ে কোথায় বসে সেই জায়গাটি। সংসদের অলিন্দে দাঁড়িয়ে ছবিও তোলেন মা-মেয়ে।

মেয়ের সারপ্রাইজে আবেগতাড়িত মা তাপসী চক্রবর্তী বলেন, “আমার কাছে এ পরম পাওয়া। যখন ওকে সাংসদদের চেয়ারে বসে দেখলাম। মন ভরে গেল।” অন্যদিকে চোখের জল ধরে রাখতে পারেননি মিমিও। চোখে জল নিয়ে তিনি বলেন, “ছোটোবেলা থেকেই মা আমাকে সব বিষয়ে খুব এনকারেজ করেছে। আজ যখন মাকে আনন্দ পেতে দেখলাম, তখন আমার মনে হল এটা সত্যিই আমার জন্য একটা বড় দিন।”

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...