Monday, March 23, 2026

‘আমরা যখন হিন্দুত্বের কথা বলেছি, তখন আপনাদের জন্মই হয়নি, বিজেপিকে তোপ শিবসেনার

Date:

Share post:

একতরফা সিদ্ধান্ত নিয়ে NDA ছেড়েছে শিবসেনা৷ বিজেপি-র এই অভিযোগের জবাব দিলো শিবসেনা৷

শিবসেনা মুখপত্র ‘সামনা’য় হিন্দুত্ব ইস্যুতে বিজেপি-কে বড়সড় তোপ দেগেছে শিবসেনা৷ ‘সামনা’র সম্পাদকীয়তে বিজেপি-কে শিবসেনার আক্রমণ, “আমরা যখন হিন্দুত্বকে সমর্থন করেছি, তখন আপনাদের অনেকের জন্মই হয়নি৷”

‘সামনা’য় শিবসেনা লিখেছে, ‘আপনারা যদি ভাবেন, আমরা NDA-র বিরুদ্ধে হেঁটেছি, তা হলে NDA-র বৈঠকে কেন তা আলোচনা করছেন না? নীতিশ কুমার বা মেহবুবা মুফতির সঙ্গে হাত মেলানোর আগে বিজেপি কি NDA-র অনুমতি নিয়েছিল?’

এরপরই ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় তত্‍কালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের সম্পর্ক টেনে শিবসেনা বলেছে, ‘যে দিন সবাই মোদির বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন বালাসাহেব একমাত্র ব্যক্তি, যিনি মোদিকে বাঁচিয়েছিলেন৷ এবং আজ বালাসাহেব ঠাকরের মৃত্যু বার্ষিকীতে, আপনারা শিবসেনাকে NDA থেকে বার করে দিচ্ছেন?’

ভোটের ফল প্রকাশের পর ২৫ দিন কেটে গিয়েছে৷ এখনও সরকার গঠন করা হয়নি মহারাষ্ট্রে৷ রাষ্ট্রপতি শাসন চলছে রাজ্যে৷ বিজেপি আগেই জানিয়ে দিয়েছে, তাদের সরকার গঠন করার মতো বিধায়ক নেই৷ এ বার শিবসেনার সঙ্গে জোট করে কংগ্রেস ও NCP সরকার গঠন করবে কি না, সেটাই প্রশ্ন৷

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়া, বিপিএলই নয়; সেইল, বেঙ্গল কেমিক্যাল-সহ ২৮ সংস্থা বিক্রি করছে কেন্দ্র

 

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...