Tuesday, April 14, 2026

তৃণমূলস্তরে সরকারি পরিষেবা পৌঁছেছে কি না জানতে নয়া উদ্যোগ

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা প্রান্তিক মানুষ পাচ্ছেন কি না সে বিষয়ে জানার নির্দেশ একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নবান্নতে একটা অভিযোগ সেল গঠন করা হয়েছে। এবার, সাধারণ মানুষের কাছে প্রতিদিন যেতে প্রতিটা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। আধিকারিকরাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা কতটা তাঁরা পাচ্ছেন তার রিপোর্ট দেবেন। নতুন নির্দেশে বিডিওদের বলা হয়েছে, প্রতিটি ব্লকে যেতে হবে। স্থানীয়রা রাজ্য সরকারি প্রকল্পের সুযোগসুবিধা কতটা পাচ্ছেন, তার রিপোর্টও দিতে হবে। পাশাপাশি, সরকারি প্রকল্পের ফলে রাজ্যবাসীর জীবনযাত্রীর মানের কতটা উন্নতি হয়েছে রিপোর্টে তার উল্লেখ থাকতে হবে। বিডিওদের থেকে এই রিপোর্ট যাবে জেলাশাসকের কাছে। জেলাশাসকরাই সেই রিপোর্ট পাঠাবেন নবান্নতে।

আরও পড়ুন-রিয়্যালিটি শো-তে অশরীরীর অস্তিত্ব! আদালতে বিজ্ঞান মঞ্চ

 

Related articles

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...