Monday, May 18, 2026

পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পাশে বিমান

Date:

Share post:

রাস্তাই রাস্তা- পার্শ্বশিক্ষকদের অনশন আন্দোলনের পাশে দাঁড়িয়ে মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। মঙ্গলবার, সল্টলেকে বিকাশ ভবনের সামনে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান। আন্দোলনের সাফল্য কামনা করেন তিনি। তাঁর মতে, অনিচ্ছুক সরকারের হাত থেকে পাওনা আদায়ের জন্য আন্দোলনই একমাত্র পথ।
এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিমান বসু। তাঁর অভিযোগ, ২০১১-তে ক্ষমতায় এসে বর্তমান রাজ্য সরকার ৩বছরের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনও এই সমস্যার সমাধান হয়নি।

পার্শ্বশিক্ষকরা অনশনে বসার আগে চারবার শিক্ষামন্ত্রীর কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন। বিমান বসুর অভিযোগ, সমস্যার সমাধান করার বদলে সরকার আন্দোলনের উপরেই বিধিনিষেধ আরোপ করছে। শিক্ষামন্ত্রীকে ‘অমানবিক’ বলে কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাও দিচ্ছে না রাজ্য সরকার।

এদিকে, অনশন মঞ্চে দুজন শিক্ষক ইদ্রিস আলি ও আবদুল ওয়াহব অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রথমে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। আবদুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-রাজ্য সরকারের সংবিধান দিবস পালন উপলক্ষে যা বললেন পার্থ

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...