Sunday, May 17, 2026

পিঙ্ক টেস্টে লাঞ্চ ব্রেক কখন হবে জানেন কি?

Date:

Share post:

লাঞ্চ কোথায়? এ কথা বলার সুযোগ পাবেন কী? জানেন কি পিঙ্ক টেস্টে থাকছে না চিরাচরিত সেই লাঞ্চ বিরতির ঘোষণা! ঠিকই ধরেছেন পিঙ্ক টেস্টে লাঞ্চের পরিবর্তে আম্পায়ার ঘোষণা করবেন ‘ইটস টাইম ফর ডিনার’। তাহলে আসুন জেনে নিন পিঙ্ক টেস্টের ইতিহাস আর পরিবর্তন।

২০১২ সালে দিন-রাতের টেস্টের অনুমতি দেয় আইসিসি। কিন্তু এই খেলার নিয়ম বানানো এবং তা বাস্তবায়িত করতে তিন বছর লেগে যায় আইসিসির। ফলে প্রথম টেস্ট খেলা হয় ২০১৫ সালে। খেলাটি হয়েছিল অ্যাডিলেডে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড-এর মধ্যে। টেস্টে অস্ট্রেলিয়া তিন উইকেটে ম্যাচ জিতেছিল। এখনও পর্যন্ত দিনরাতের টেস্ট খেলা হয়েছে ১৪টি।

খেলার বলের রঙ সাধারণ টেস্টের থেকে আলাদা হলেও বাকি সব নিয়ম প্রায় একই থাকছে পিঙ্ক টেস্টে। তবে একটি জায়গায় বড় পরিবর্তন হয়েছে পিঙ্ক টেস্টে। সাধারনত টেস্টে লাঞ্চ ও চা এর বিরতি হয়। লাঞ্চ বিরতি ৪০মিনিটের ও চাপানের বিরতি ২০মিনিটের হয়। কিন্তু দিন-রাতের টেস্ট এর ক্ষেত্রে লাঞ্চের বিরতি থাকে না। খেলা শুরু হওয়ার পর প্রথম বিরতি হয় চা পানেত। সেটা হয় ২০ মিনিটের। তারপরে ডিনার বিরতি, সেটা ৪০মিনিটের। আইসিসির নিয়ম অনুযায়ী দিনরাতের টেস্ট খেলা হবে কিনা তা নির্ভর করছে দুটি দেশের উপর। অর্থাৎ যে দেশে খেলা হচ্ছে এবং সেই দেশে যে দল সফর করছে, সেই দু’দল রাজি থাকলেই দিন-রাতের টেস্ট হতে পারবে। শুক্রবার-এর খেলার আগে পর্যন্ত ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই চারটি দেশে কোনও রাতের টেস্ট খেলেনি। চলতি বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দিন-রাতের টেস্ট খেলেছে। সবচেয়ে বেশি দিন-রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে রয়েছে পাঁচটি খেলার অভিজ্ঞতা।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...