Saturday, June 27, 2026

আট দিন ধরে তৈরি, পাঁচবার রঙের প্রলেপ পিঙ্ক বলে

Date:

Share post:

পিঙ্ক বল নিয়ে মহা সমস্যা। তার কারণ, যে বলে টেস্ট খেলা হবে, সেই বল তৈরি করতে প্রচুর সময় লেগেছে। যে সংস্থা বল তৈরি করছে, তা হল এমজি কোম্পানি। এই কোম্পানিকে বিসিসিআই অর্ডার দিয়েছে ১২৪টি বল তৈরির। অর্ডার দেওয়া হলেও কলকাতায় এসেছে ৭২টি। জেনে রাখা ভাল, এক একটি বল তৈরি করতে প্রায় ৭-৮ দিন সময় লাগে। আর এই কারণে প্রতিটি বলের দাম বেশ বেশি, আড়াই হাজার টাকা!

কীভাবে পিঙ্ক বল তৈরি হয় জানেন কি? এমজি কোম্পানির মার্কেটিং ডিরেক্টর পারশ আনন্দ জানিয়েছেন, লাল বলে একবার রং করলেই হয় কিন্তু পিঙ্ক বলে বারবার গোলাপী রং করতে হয়। একটি রঙ শুকিয়ে গেলে তার উপর আর একটি রঙ দেওয়া হয়। এভাবে প্রায় পাঁচ কোট রঙ পড়ে বলে। বেশ কয়েকবার রঙ দেওয়ার পর বলে গোলাপি আভা বের হয় মূলত সেই কারণেই। বল তৈরিতে এক সপ্তাহ লেগে যায় সেই কারণেই। সিম লাল বলের মতো হলেও সামান্য উঁচু, আর সিমের সেলাইয়ের রঙ কালো। বিশেষজ্ঞরা বলছেন বলের রঙ আর সিমের কারণে নিশ্চিতভাবে বোলাররা বলতে পারেন না কোনদিকে বল সুইং করবে। দিন রাতের ম্যাচে রাতের শিশিরে তা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শামি, ঊমেশ, ঈশান্তরা কতখানি নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটাই পরীক্ষার।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...