Friday, June 26, 2026

এ যেন আসল মোহনবাগানের মেয়ে! বিয়ের আসরে চমক

Date:

Share post:

পাত্র কট্টর ইস্টবেঙ্গল সমর্থক।
পাত্রী হাওড়ার গোঁড়া মোহনবাগান পরিবার।

বিয়ের আসরে জমজমাট ফুটবল উত্তাপ। একেবারে অভিনব।

পাত্র অর্কদ্যুতি রায়ের ইস্টবেঙ্গলপ্রীতির কথা জেনে বিয়ের আসরে মোহনবাগানি সজ্জার আয়োজন করেছিলেন পাত্রী অভিসা চট্টোপাধ্যায়ের বাড়ির তরুণতুর্কীরা।

মোহনবাগান লোগো, ফ্লেক্স এবং বিবাহোত্তর মোহনবাগানি হইলাম ঘোষণাপত্রও। এমনকি উপহারেও মোহনবাগানি মোড়ক।

ভরসন্ধেয় বিয়ে শেষ হওয়ার পর থেকেই টানাপোড়েন। লালহলুদ পাঞ্জাবি পরা পাত্র ঐ সজ্জার সামনে যেতে নারাজ। পাত্রীর অনুরোধও ব্যর্থ।

শেষে রাতের দিকে হাজির হন আরেক কট্টর মোহনবাগানি সাংবাদিক কুণাল ঘোষ। তখন আর পাত্রের জোর খাটে নি। সবুজ মেরুণ চালচিত্রে যেতে হয় পাত্রকে। ফটো শুটে বাড়তি দাবি ওঠে “জয় মোহনবাগান” শ্লোগান তুলতে হবে। পাত্রীও সরব। তখন হেসে গলা মেলান পাত্রও। ঘরোয়া বিয়ের পরিবেশে তখন ময়দানের গ্যালারির আবহাওয়া।

বিয়ের আসরে মোহনবাগান ইস্টবেঙ্গলের টানাপোড়েন এযাবৎকালে এই প্রথম।

কনে অভিসার বক্তব্য,” আমরা মোহনবাগান। আমাদের অনুষ্ঠানে পাল তোলা নৌকো থাকবে না?”

আরও পড়ুন-নয়া স্বাস্থ্য বীমা প্রকল্প এনে মোদি সরকারের চমক

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...