Tuesday, May 19, 2026

জয়েন্ট : হঠাৎ ট্যুইটে কেন দুটি চিঠি প্রকাশ করলেন রাজ্যপাল?

Date:

Share post:

আবার রাজ্যপালের তোপ। এবার সরাসরি নয়, ঘুরিয়ে। জয়েন্ট পরীক্ষা বাংলায় করার দাবি রাজ্য সরকারের। সে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে ধর্ণা-সভা করেছে। কিন্তু রাজ্যপাল তাঁর ট্যুইটারে দুটি চিঠি তুলে দিয়ে যেন বলার চেষ্টা করেছেন আসলে বাংলায় জয়েন্ট পরীক্ষা হয়নি রাজ্য সরকারের কারণেই।

রাজ্যপাল তাঁর ট্যুইটার হ্যান্ডেলে দুটি চিঠি প্রকাশ করেছেন। একটি ২০১৩ সালের। যে চিঠিতে রাজ্য জানিয়েছিল, তারা ২০১৪ সালের জেইই (মেইন)এ অংশগ্রহণ করবে না। আর ২০১৯-এর চিঠিতে রাজ্যের তরফে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

জয়েন্টে বাংলা ভাষাকে ব্রাত্য করা নিয়ে ট্যুইট পাল্টা ট্যুইটে কয়েকদিন আগেই যুদ্ধ শুরু হয়েছিল। ধর্নায় বসেছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় প্রশ্নর দাবি নিয়ে মঙ্গলবার রাজ্যপালের কাছে গিয়েছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপরেও রাজ্যপাল হঠাৎ ২০১৩ এবং ২০১৯-এর চিঠি কেন প্রকাশ করলেন? সেটা কি বিতর্ক উস্কে দিতে? রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা চলছে। যদিও রাজ্যপাল জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। যদি সত্যিই বাংলার প্রতি বঞ্চনা হয় তাহলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এনটিএকে অনুরোধ করবেন।

আরও পড়ুন-করিমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার দুই অভিনেত্রী

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...