Saturday, June 20, 2026

গভীর রাতে পার্ক স্ট্রিটের বস্ত্র বিপণিতে আগুন

Date:

Share post:

ফের গভীর রাতে কলকাতা শহরে অগ্নিকান্ড। এবার আগুন লাগলো পার্ক স্ট্রিটের একটি বস্ত্র বিপণিতে। বুধবার রাত ১টা নাগাদ আগুন লাগে ৪৮, নম্বর পার্ক স্ট্রিটের ওই বস্ত্র বিপণিতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৭টি ইঞ্জিনের প্রচেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গভীর রাতেআবাসনের নিচে ওই বস্ত্র বিপণিতে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চলতে থাকে। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজই করেনি।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...