Monday, May 18, 2026

ভিক্টোরিয়া চত্বর থেকে বড়লাটদের মূর্তি সরাতে চায় কেন্দ্র

Date:

Share post:

দেশপ্রেমের হাওয়া এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভিক্টোরিয়া থেকে প্রাক্তন বড়লাট ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি-সহ অন্য ব্রিটিশ কর্তাদের মূর্তিগুলো সরাতে চাইছে।পাকাপাকিভাবে সরানোর আগে ওইসব মূর্তি আপাতত বাইরের বাগানে সরানো নিয়ে ভাবছে দিল্লি। তবে মূর্তিগুলোর সাইজ এবং ওজন এতটাই বড় এবং ভারী যে শেষপর্যন্ত সরানোর ঝুঁকি নেওয়া হয়নি।মূর্তি ভেঙে যাওয়ার আশঙ্কায় সরানোর পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। এ ধরনের মূর্তি সরানোর পরিকাঠামোই কর্তৃপক্ষের নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরের প্রতিক্রিয়ায় প্রাক্তন

কেন্দ্রীয় সংস্কৃতি সচিব তথা প্রসার ভারতীর প্রাক্তন কর্ণধার জহর সরকার বলছেন, “শুধুমাত্র মূর্তি সরিয়ে কী হবে! আগে ভিক্টোরিয়া’র নাম বদলে সাভারকার মেমোরিয়াল বা ওই জাতীয় কিছু করা হোক”। জহরবাবুর বক্তব্য, “এইসব মূর্তির শিল্পগুন বোঝা দরকার। ইংরেজদের ওপর রাগ মেটানোর জন্য মূর্তি সরানো অর্থহীন। অবশ্য এদেশে এমনই হয়। বামফ্রন্ট আমলেও হয়েছে। এঁদের সবার সুবুদ্ধি হোক।”
বহুদিন বন্ধ থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কয়েকটি গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। গ্যালারির বিষয়বস্তুতে বদল এনে দর্শকদের সামনে আনার পরিকল্পনা রয়েছে মন্ত্রকের। যে গ্যালারিগুলো খুলতে চলেছে, তার মধ্যে রয়েছে একটি ‘প্যাট্রিয়টিক গ্যালারি’ বা দেশপ্রেম গ্যালারি। এই গ্যালারিতে একেবারে শুরু থেকেই রয়েছে ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডালহৌসির বিশাল মূর্তি। দেশপ্রেম গ্যালারিতে প্রাক্তন বড়লাটদের এমন মূর্তি একেবারেই বেমানান। কেন্দ্র নাকি ঠিক করেছে, জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করা হবে এই গ্যালারির মাধ্যমে। আবার এই মূর্তিগুলো যে অন্য কোথাও বসানো হবে, তেমন জায়গাও নেই। দিল্লির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, এই মূর্তিগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে বাগানে আনা যায় কি না, সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার কথা বলেছে দিল্লি।
যদিও ভিক্টোরিয়া কর্তৃপক্ষ কথা বলার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...