Friday, June 19, 2026

ডেঙ্গু দমনে শ্রীরামপুরে উড়ল ড্রোন, বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

রাজ্য জুড়ে ডেঙ্গির থাবা। রুখতে নাজেহাল প্রশাসন। সরকারকে কাঠ গড়ায় তুলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, সকালে একটু অন্য ছবি শ্রীরামপুরে। মাহেশের ২৪ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার লার্ভার অনুসন্ধানে ওড়ানো হল ড্রোন। যুদ্ধকালীন পরিস্থিতি ডেঙ্গু দমনে কামান দাগাও হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান সহ কাউন্সিলররা।

১৯ তারিখে শ্রীরামপুরে ডেঙ্গিতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশুর। প্রায় মাস দুয়েক ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি অনেক। বুধবার, বিকেলে জেলাশাসক ওয়াই রত্নাকর শ্রীরামপুরে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে ডেঙ্গু সংক্রান্ত একটি জরুরি বৈঠক করেন। ডেঙ্গু দমনে ড্রোন ব্যবহার, কামান দাগা ও মাইকের মাধ্যমে প্রচার করার কথা বলেন তিনি।

একদিকে যখন ডেঙ্গু দমনে পথে নামেন পুর প্রতিনিধিরা। তখন শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তায় রীতিমতো মশারি খাটিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বে। সব মিলিয়ে
মশা দমনে সাতসকালে সরগরম শ্রীরামপুর।

আরও পড়ুন-গড়িয়াহাটের মোড়ে দাবা খেললেন দুই বিশ্বসেরা

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...