Saturday, May 9, 2026

সংসদে ‘অসত্য’ ভাষণ বিজেপি-র, ক্ষুব্ধ সুদীপ চিঠি দিলেন অধ্যক্ষকে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী সহ রাজ্যে সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বাংলার বিজেপি সাংসদরা। তাঁদের মন্তব্য সংসদে নথিভুক্ত না হলেও, অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের সেই অসত্যই কথা বলছেন তাঁরা। এই বিষয়ে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, লোকসভার অধ্যক্ষ ওম বিড়ালাকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। চিঠিতে তিনি বলেন, রাজনৈতিক মঞ্চ হিসাবে সংসদের অধিবেশনকে ব্যবহার করছে বিজেপি। এমনকী, জিরো আওয়ারে অন্যান্য ইস্যু তুলে বিজেপি সাংসদরা, সংসদ অবমাননা করছেন বলেও অভিযোগ করেছেন সুদীপ।

এদিন পার্শ্বশিক্ষক ইস্যুতে সংসদে সুর চড়ান লকেট চট্টোপাধ্যায়৷ হুগলির সাংসদ অভিযোগ করেন, রাজ্য সরকার মেলা-খেলার জন্য টাকা দিচ্ছে কিন্তু শিক্ষকদের দিকে তাকাচ্ছে না। পনেরো দিনের বেশি পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলেলেও, অনশন মঞ্চে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি যাননি। পশ্চিম মেদিনীপুরের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন লকেট। সূত্রের খবর, এই বক্তব্যের জন্যে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে তৃণমূল৷

সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, হুগলির বিজেপি সাংসদ যা দাবি করছেন, তা নিম্নমানের। পার্শ্বশিক্ষকদের প্রতি সহমর্মিতা রাজ্যের আছে। রাজ্যের তরফে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিও করা হয়েছে বলেো জানান বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...