Saturday, May 9, 2026

ঐতিহাসিক ইডেন টেস্টে ব্যর্থ মায়াঙ্ক

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস দুরন্ত ইনিংস খেলেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। তবে ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতা সঙ্গী হলো ভারতীয় ওপেনারের। এবার দ্রুত তাঁকে সাজঘরের পথ দেখালো বাংলাদেশ। ৫ বছর পর বাংলাদেশের হয়ে টেস্টে ফেরা আল আমিন হোসেন প্রবল চাপের মুখে দলকে এনে দিলেন প্রথম উইকেট।

অফ স্টাম্পের বাইরে থাকা ডেলিভারি স্টিয়ার করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে পাঠাতে চেয়েছিলেন মায়াঙ্ক। কিন্তু বেশি জোরের ওপর খেলতে গিয়ে মিস টাইমিংয়ে করে বসেন। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে। তাঁর ক্যাচ তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।

১৪ রানে ফেরেন মায়াঙ্ক। তিনি আউট হলেরোহিত শর্মার সঙ্গী এখন চেতেশ্বর পুজারা।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...