Wednesday, May 13, 2026

গোলাপি বলে সাফল্যের রহস্য জানালেন ইশান্ত

Date:

Share post:

গোলাপি বলে দিনরাতের টেস্টে এই প্রথম অংশ নিল ভারতীয় দল। ফলে টিম ইন্ডিয়ার পেসারদের কাছেও অনেকটাই অজানা ছিল বলের চরিত্র। কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতা সংমিশ্রণে গোলাপি বলে সাফল্য পাওয়ার রসায়ন আয়ত্ত করতে খুব বেশি দেরি করতে হয়নি ইশান্ত-উমেশ-সামিদের।

সঠিক লেংথ বুঝে নিতে স্রেফ তিন ওভার লেগেছে ইশান্ত শর্মা-উমেশ-সামিদের। ফলে গোলাপি বলে আগুন ঝরিয়ে টিম ইন্ডিয়ার এই ত্রয়ী হয়ে উঠেছেন বিশ্বের সেরা পেস আক্রমণের উদাহরণ।

ঐতিহাসিক টেস্টে প্রথম দিনেই বল হাতে ২২ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ইশান্ত। প্রথম দিন শেষে তিনিই দলের প্রতিনিধি হয়ে আসেন সাংবাদিকদের সামনে।

কেন শুরুতে সাদামাটা ছিল তাঁদের বোলিং? ইশান্তের উত্তর, “লাল বলের চেয়ে গোলাপি বল অনেক আলাদা। আমরা শুরুতে নিজেদের সাধারণ লেংথে বল করছিলাম, তখন খুব একটা সুইং পাচ্ছিলাম না। এরপর সঠিক লেংথটা চিহ্নিত করি। আমরা তিন পেসার নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করছিলাম। এরপর আমরা সঠিক লেংথে বল করতে থাকি।”

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম ইনিংস টিকেছে মাত্র ৩০.৩ ওভার। ১০৬ রানে গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। এদিকে, এক যুগ পর দেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত জানান, “আমার মনে হয়, শুরুতে উইকেট দুইরকম গতির ছিল। নেটে যেমন ছিল, তেমনি আমরা দুইরকম গতির উইকেট এখানেও আশা করেছিলাম।”

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...