Tuesday, May 19, 2026

বেকারদের জন্য সুখবর! ৭ লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

বছরে 5 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিছুই পূরণ করে উঠতে পারেনি বলে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার।

এবার দেশের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি অফিসে বিভিন্ন পদে এবার বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ রাজ্যসভায় জানিয়েছেন যে 6,83,823 টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে খুব শীঘ্রই। যেসব বিভাগে এই কর্মী নিয়োগ হবে তার কিছুটা আভাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 5,74,289টি গ্রুপ সি,89,638 টি গ্রুপ বি,এবং 19,896 টি গ্রুপ এ।

এই শূন্য পদ গুলির মধ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1,05,338 টি শূন্য পদ নিয়োগের প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। এবং এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী বছর পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, মোট 4,08,591পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছে।

এরমধ্যে রেল গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া 2017-18 আর্থিক বর্ষে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই নিয়োগ-প্রক্রিয়ার কাজ এখনও চলছে।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...