Tuesday, May 19, 2026

গোলাপি টেস্টে অবশেষে পঞ্চাশের গণ্ডি টপকালেন এক বাংলাদেশি ব্যাটসম্যান

Date:

Share post:

ইডেনে গোলাপি টেস্টে দিশেহারা বাংলাদেশ। ভারতের আগুনে পেস বলের সামনে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে তারা। মাত্র ৩০ ওভার উইকেটে টিকে ছিল তাঁরা। সর্বোচ্চ রান করেছিলেন ওপেনার সাদমান ইসলাম।

দ্বিতীয় ইনিংসেও করুণ দশা তাদের। ম্যাচ তিনদিনে টেনে নিয়ে যাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। যদিও এতো খারাপ কিছুর মধ্যেও অর্ধ শতরান করলেন মুশফিকুর রহিম। গোলাপি টেস্টের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান, যিনি পঞ্চাশের গণ্ডি টপকালেন।

ইশান্ত শর্মার বলে বাউন্ডারিতে মুশফিকুর রহিম স্বাদ পেলেন আরেকটি টেস্ট ফিফটির। বিপর্যয়ের মধ্যে দারুণ সব শটে তার ফিফটি এসেছে ৫৪ বলে। যার মধ্যে ছিল ৯টি চার।

সিরিজে মুশফিকের এটি দ্বিতীয় ফিফটি। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে ফিফটি পাননি বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...