Friday, June 5, 2026

মঙ্গলে মহারাষ্ট্রের মহারায়

Date:

Share post:

মহারাষ্ট্র নিয়ে শীর্ষ আদালতের মহারায় মঙ্গলবার। এনসিপি-শিবসেনা-কংগ্রেসের আবেদনের জরুরি ভিত্তিতে সোমবার, সকালে, শুনানি হয় সুপ্রিম কোর্টে। আচমকা সাত সকালে এনসিপি-র দলছুট নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। রাজ্যপালের শপথ বেআইনি বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এনসিপি-শিবসেনা-কংগ্রেসে। বিধানসভায় শক্তিপরীক্ষারও দাবি জানানো হয়। আদালতে শিবসেনার আইনজীবী কপিল সিব্বল ১৫৪ জনের স্বাক্ষর সহ হলফনামা পেশ করেন। এদিকে, বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে দেবেন্দ্র ফডণবীস ও বিজপির হয়ে সওয়াল করতে উঠে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। রাজ্যপাল তা দেখেছেন। তার পরেই বিজেপিকে শপথ নিতে ডাকা হয়। তাঁর মতে, সরকার গঠন নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত আদালতের বিবেচনার ঊর্ধ্বে। যুক্তির সপক্ষে অজিত পাওয়ারের দেওয়া ৫৪জন এনসিপির বিধায়কের চিঠি পেশের কথা জানানো হয়।

সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি সোমবার সকালে রাজভভনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এনসিপি, শিবসেনা এবং কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ারের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তাঁরা। শিবসেনা ৬৪ জন, এনসিপি ৫১ জন এবং কংগ্রেস ৪৪ জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র পেশ করেছে। সঙ্গে জমা দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির ২ জনের স্বাক্ষরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তাদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...