Saturday, May 9, 2026

কালিয়াগঞ্জ-এ বিজেপি প্রার্থী ভুল করেছেন, স্বীকার করলেন মুকুল

Date:

Share post:

ইভিএমের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে নির্দেশ কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থীর! যা নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। বিভিন্ন মাধ্যম থেকে কমিশনের হাতে যে ভিডিও ফুটেজ এসেছে, তার ভিত্তিতে বিজেপি প্রার্থীকে শোকজ করেছে কমিশন। বিজেপি নেতা মুকুল রায়ও স্বীকার করে নিলেন, বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার যেটা করেছেন সেটা ভুল।

তবে মুকুল ব্যাখ্যা দিয়ে বলেন, কয়েকদিন আগে ওনার মেয়ের বিয়ে ছিল। তাই খাটাখাটুনির পর বিজেপি প্রার্থীর স্ত্রী নাকি অসুস্থ ছিলেন। এবং সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে সকালেই। কালিয়াগঞ্জের একটি বুথে যখন তাঁর স্ত্রী ভোট দিচ্ছিলেন, তখন পাশে দাঁড়ানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষে।

বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে, ইভিএমের সামনে গিয়ে স্ত্রীকে ভোট দিতে সাহায্য করছেন বিজেপি প্রার্থী কমল সরকার। শুধু তাই নয়, কমিশনের মিডিয়া মনিটরিং সেলেরও নজরে এসেছে বিষয়টি। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Related articles

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...