Saturday, May 9, 2026

শক্তি-প্রদর্শনের মহা-প্যারেডে হাজির তিন দলের 162 বিধায়ক

Date:

Share post:

বিজেপি শিবিরের রক্তচাপ বাড়িয়ে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে হাজির শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের 162 জন বিধায়ক। 288 আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 145 বিধায়কের সমর্থন। সেখানে 162 বিধায়ককে হাজির করিয়ে নিঃসন্দেহে চমক দিলেন শারদ পাওয়ার, এই মহা-প্যারেডের কৌশলটি মূলত যাঁর মস্তিস্কপ্রসূত। উপস্থিত বিধায়কদের দাবি, তাঁরাই সরকার গড়বেন। মহা-প্যারেডে উপস্থিত শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, মল্লিকার্জুন খাড়গে, অশোক চৌহান, আবু আজমি সহ তিন দলের রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা। বিধায়করা আওয়াজ তুলছেন, উই আর 162। বিজেপি বিরোধী সরকার গড়তে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন তিন দলের 162 বিধায়ক।

 

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...