Sunday, June 21, 2026

যোগীর রাজ্যে গরুর জন্য শীতবস্ত্র বিলি করবে অযোধ্যা পৌরসভা

Date:

Share post:

ফের যোগী অদিত্যনাথের রাজ্যে অভিনব ঘটনা। এবার শীতে উত্তর প্রদেশের গরুর জন্য তৈরি হচ্ছে বিশেষ শীতবস্ত্র, যা কিছুটা কোটের মতো। এই কোট তৈরির প্রকল্প হাতে নিয়েছে অযোধ্যা পৌরসভা। চলতি মাসের শেষের দিকেই পৌরসভার হাতে চলে আসবে এই কোট।

সাধারণ শীতকে আড়াল করতে গরুর গায়ে চট দেওয়া হয়। এবার পাট দিয়ে জ্যাকেট বা কোট তৈরি করে দেওয়া হবে গরুকে। তিন ধরনের কোট তৈরি হবে। ষাঁড়ের জন্য তৈরি হবে পাটের কোট। গরুর জন্য কোট তৈরি হবে পাটের সঙ্গে শীত নিবারণের কাপড় দিয়ে। গরুর বাছুরের জন্য তৈরি হবে তিন স্তরের কাপড় ও চটের কোট। একটি কোট তৈরিতে খরচ পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...