Friday, May 22, 2026

সংখ্যা জোগাড় না হলে আগামীকাল কি ইয়েদুরাপ্পার পথেই হাঁটবেন ফড়নবিশ?

Date:

Share post:

কর্নাটকের পুনরাবৃত্তি কি হতে চলেছে মহারাষ্ট্রে? কর্নাটক বিধানসভা ভোটের পরবর্তী সময়ে বৃহত্তম দলের নেতা হিসাবে শপথ নেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। কিন্তু আস্থা ভোটের দিন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বুঝে বিধানসভায় আবেগঘন বক্তৃতা দিয়েই পদত্যাগ করেন তিনি। ফলে সে যাত্রায় ভোটাভুটি আর হয়নি। এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে গঠিত হয় কংগ্রেস-জেডিএস সরকার।

প্রশ্ন উঠছে, এবার কি তাহলে কর্নাটকের পুনরাবৃত্তিই ঘটতে চলেছে মহারাষ্ট্রে? বড় কোনও চমক ছাড়া 24 ঘন্টার মধ্যে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা এই মুহূর্তে অসম্ভবই মনে হচ্ছে। শিবসেনা, কংগ্রেস, এনসিপি তিন দলের বিধায়করাই হোটেলবন্দি। অজিত পাওয়ারের সঙ্গে প্রকাশ্যে এনসিপির কেউই নেই। ওপেন ব্যালটে সর্বসমক্ষে ভোট হওয়ায় ক্রশ ভোটিং করলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। জেনেবুঝে কোন বিধায়ক পদ খারিজের ঝুঁকি নিতে চাইবেন? ফলে 145 জন বিধায়কের সমর্থন নিশ্চিত না করে ফড়নবিশ সম্ভবত ভোটাভুটিতে হারার দায় নেবেন না। সেক্ষেত্রে ইয়েদুরাপ্পার মতই আগেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

আরও পড়ুন-কালই আস্থা ভোট, সংখ্যা জোগাড়ে চাপ বাড়ল ফড়নবিশ, অজিতের

 

 

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...