Wednesday, May 20, 2026

কুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ

Date:

Share post:

কুহেলি কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৭ সালের ১৯ এপ্রিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চার মাসের শিশুকন্যা কুহেলি চক্রবর্তীর। চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে বলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ দায়ের করেন কুহেলির বাবা অভিজিৎ ও মা শালু চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে তিন মাসের জন্য অভিযুক্ত ৩ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এমনকী, শিশুর অভিভাবকদের ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তরা। বুধবার সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালত জানায়, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত ভুল। অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে হয়রানির জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্ট আরও জানিয়েছে, যে এখন থেকেই ওই সুভাষ তিওয়ারি প্র্যাকটিস শুরু করতে পারবেন। যদিও মেডিক্যাল কাউন্সিল এখনও এ বিষয়ে কোনও লিখিত সিদ্ধান্ত হাতে পায়নি বলে জানিয়েছে।

যদিও হাইকোর্টের এই রায়কে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী। হাইকোর্টের রায় জানার পরে তিনি বলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চার্জশিটে ওই চিকিৎসককে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিল যদি কোনও পদক্ষেপ না করতে পারে, তিনি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে আর্জি জানাবেন বলেও জানান অভিজিৎ।

আরও পড়ুন-কেন্দ্রের ফ্ল্যাট প্রত্যাখ্যান সাবেকি ছিটমহলের বাসিন্দাদের

 

Related articles

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...