Friday, May 1, 2026

কেরিয়ারের দৌড়ে মাঝপথে থামলেন গডফ্রে গাও

Date:

Share post:

দৌড়ে সমসাময়িক এশিয়ান মডেল ও অভিনেতাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। তিনিই প্রথম এশিয়ান মডেল, যিনি লুইস ভিত্তনের মতো ব্র্যান্ডের মুখ হয়ে উঠেছিলেন। পরে হলিউডেও পা রাখেন তিনি। সেই কেরিয়ারের দৌড়ের মাঝপথে থেমে গেলেন অভিনেতা গডফ্রে গাও। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
জীবনের দৌড়ে দ্রুত এগিয়ে গিয়েও থমকে গেলেন তিনি। চিনের একটি রিয়্যালিটি টিভি শো চেজ মি-সেখানে দলগত দৌড়ের একটা বড় ভূমিকা রয়েছে। দৌড়ে জেতাতে হবে দলকে। আর সেখানেই অংশগ্রহণ করছিলেন গডফ্রে গাও। মেদহীন শরীরে দৌড়তে দৌড়তে পড়ে যান তিনি। ক্যামেরা তখনও চলছে। সকলে ছুটলেন তাঁর কাছে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় গডফ্রে গাও। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা শোকস্তব্ধ। হৃদয় বিদারক মেসেজে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

Related articles

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...