Friday, June 19, 2026

গডসে নিয়ে মন্তব্যের জের, সংসদীয় কমিটি থেকে সাধ্বী প্রজ্ঞাকে সরাল বিজেপি

Date:

Share post:

নাথুরাম গডসে নিয়ে লোকসভায় বিতর্কিত মন্তব্যের জন্য ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নিন্দা করল বিজেপি। নেওয়া হল শাস্তিমূলক ব্যবস্থাও। লোকসভার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেওয়া হল সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে।

বুধবার ভরা লোকসভায় মহাত্মা গান্ধির আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেন করেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। পরে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ঢেউ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়াতেও। ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই, সাংবাদিকদের তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সূত্রেও জানানো হয়, লোকসভায় প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দিন আগেই প্রজ্ঞাকে আনা হয়েছিল ওই কমিটিতে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...