Sunday, June 21, 2026

কৈলাস-মুকুল জুটির জন্যেই হার, ক্ষোভে ফুটছে বিজেপি

Date:

Share post:

বিজেপির অন্দরমহলে প্রবল ক্ষোভ, কৈলাস-মুকুল জুটির জন্যেই দলের এই হাল। ক্রমাগত দলে বেনোজল ঢোকানো, চামচাশ্রেণির কৃমীদের দলের কর্মীদের মাথায় বসতে দেওয়া, নিজেদের গুরুত্ব রাখতে দিল্লিকে ক্রমাগত ভুল বোঝানো, চার আনার নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা; এইসব কীর্তিকলাপই সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সঠিক অভিমুখে প্রচারই করতে পারে নি দল। মুকুলের বুথভিত্তিক সংগঠনও আসলে অশ্বডিম্ব। প্রতিটি কেন্দ্রে কৈলাস আর মুকুল ঘুরেছেন। এখানে দিলীপ, লকেটদের সেভাবে ব্যবহার করাই হয় নি। কৈলাসের কাজে বিরক্ত দিলীপগোষ্ঠীও সেভাবে নামেন নি। এমনিতেই বিজেপিতে অযোগ্য নেতা বেশি। মোদির মুখ দেখিয়ে সাফল্য এনে কলার তুলে ঘোরার তাল! এবার গ্যাসবেলুন ফেটে যাওয়ায় দলেই কাঠগড়ায় কৈলাস-মুকুল। ভোটের পরেও মুকুল বলেছিলেন,” আমি দায়িত্ব নিয়ে বলছি তিনটেতেই বিজেপি জিতবে।” অন্য দল থেকে আসা কিছু চামচাপ্রকৃতির বাচাল এমন ভাব করছিল যেন তারাই জয় এনে দিল। এখন দলে চলছে ‘ভুঁইফোড় তাড়াও’ শ্লোগান।

আরও পড়ুন-ভুঁইফোড়দের বাড়বাড়ন্তে বিরক্ত বিজেপি ভোটাররাই এবার উল্টোভোটে

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...