Monday, April 27, 2026

প্রজ্ঞার মন্তব্যের জন্য দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে: অমিত শাহ

Date:

Share post:

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর লোকসভায় দাঁড়িয়ে গান্ধী-ঘাতক নাথুরাম গডসকে দেশভক্ত বলার পর নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিজেপি সভাপতি অমিত শাহ একটি চ্যানেলে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, কোনও অবস্থাতেই সাংসদের এই মন্তব্য অনুমোদন করে না দল। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অমিতের মন্তব্য, একটু অপেক্ষা করুন, ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে বৃহস্পতিবারই বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা জানান, প্রজ্ঞা সিং ঠাকুরের বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। তাঁকে সংসদীয় দলের বৈঠকে আসতে বারণ করা হয়েছে। সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে প্রজ্ঞার নাম।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...