Tuesday, May 19, 2026

আজ শক্তি-পরীক্ষা উদ্ধব ঠাকরের

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েন, রাজনৈতিক পারদের দ্রুত ওঠানামার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন শিবসেনা-প্রধান উদ্ধব বাল ঠাকরে। বিস্তর অঙ্ক কষেই শেষপর্যন্ত মহারাষ্ট্রে স্থায়ী সরকার। সরকার দখলের পর আজ শনিবার মহারাষ্ট্র বিধানসভায় শক্তি প্রদর্শন করতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যে NCP-র বর্ষীয়ান বিধায়ক দিলীপ ওয়ালসে পাতিলকে প্রোটেম স্পিকার নির্বাচন করেছে ঠাকরে সরকার। গত শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর বিজেপির কালিদাস কোলাম্বরকে সরিয়ে ওই পদে বসানো হয় পাতিলকে। NCP ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন। স্পিকার পদ কংগ্রেসেরই পাওয়ার কথা৷

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...