Wednesday, June 17, 2026

ছক কষেই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন

Date:

Share post:

হায়দরাবাদে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। পূর্ব পরিকল্পনা মতোই চার দুষ্কৃতী তাঁর স্কুটির চাকা পাংচার করে রেখেছিল। তদন্তে নেমে দুই ট্রাক ড্রাইভার ও দুজন খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে জানা গিয়েছে, সকালে যখন টোলপ্লাজার কাছে ওই পশু চিকিৎসক তাঁর স্কুটি পার্ক করে ক্লিনিকের জন্য ক্যাবে করে চলে যান, তারপরেই তাঁর স্কুটির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, যাতে রাতে বাড়ি ফেরার সময় তিনি ওই স্কুটি চড়ে কোনমতেই যেতে না পারেন। হয়েছিলও তাই। বুধবার রাতে বাড়ি ফেরার জন্য টোল প্লাজায় গিয়ে তরুনী দেখেন তাঁর স্কুটির চাকা হাওয়া একেবারেই নেই। এই সুযোগের অপেক্ষায় ছিল দুষ্কৃতীরা। এরপরেই সাহায্যের অছিলায় তাঁকে ট্রাকের পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুখ বেঁধে চলে পাশবিক অত্যাচার। খুন করার পর তার স্কুটির পেট্রোল দিয়ে তাঁকে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দোষীদের একইভাবে প্রকাশ্যে পুড়িয়ে মারার আর্জি জানিয়েছে নিহত তরুণীর পরিবার।

আরও পড়ুন-আপাতত জামিনেই আইপিএস মির্জা, ২১ ডিসেম্বর ফের শুনানি

 

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...