Friday, June 26, 2026

সালিশি সভায় গুলি-বোমা, জখম ২ মহিলা

Date:

Share post:

ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত চিৎগ্রামে। সূত্রের খবর, গ্রামের দুই গোষ্ঠী সাব্বির খান ও ইসলাম খানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ২জন গ্রামের পরিচিত তৃণমূল কর্মী। গ্রামের ১০০ দিনের কাজ, অন্যান্য উন্নয়ন মূলক কাজকে ঘিরে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, যা মেটাতে শুক্রবার গ্রামের মোড়লের নেতৃত্বে বসে সালিশি সভা। সেই সময় দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চলে গুলি। ঘটনায় আহত হয়েছে ৮জন। আহতরা মোড়ল, ২ জন মহিলা সহ ৮ জন।

ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। পরে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটিতে। এদের মধ্যে আবার আলি হোসেন খান ও মনির খানকে বর্ধমান স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে মজুত বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-ধর্ষকদের বিরুদ্ধে মুখ খুলল মৃত তরুণীর পরিবার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...