Tuesday, March 10, 2026

হায়দরাবাদ তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশকর্মী

Date:

Share post:

দেশজুড়এ এই বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়ে শেষমেশ তিন কর্মীকে সাসপেন্ড করল তেলঙ্গানা রাজ্য পুলিশ। ওই তিন জন হলেন সাব-ইনস্পেকটর এম রবি কুমার, হেড কনস্টেবল পি বেণুগোপাল রেড্ডি এবং এ সত্যনারায়ণ গৌড়। সাইবারাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার এ প্রসঙ্গে বলেন, “তদন্তে ওই পুলিশকর্মীদের গাফিলতি ধরা পড়েছে। তার পরই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।” শনিবারই তরুণী চিকিৎসকের বাবা থানায় অভিযোগ জানিয়েছিলেন, মেয়েকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। এ থানা থেকে ও থানা ঘুরতে হয় সাহায্যের আশায়। প্রায় পাঁচ ঘণ্টা পর রিপোর্ট লেখে পুলিশ। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনা মুখে পড়তে হয় পুলিশকে।

আরও পড়ুন-সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি

 

spot_img

Related articles

অসহায় ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন মমতা: ধর্নামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ইন্দ্রনীলের

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মহারাজ ইন্দ্রনীল।...

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...

বিশ্বকাপ জিতেই বিয়ে, ছোটবেলার বান্ধবীর সঙ্গেই জীবনের পার্টনারশিপে কুলদীপ

টি২০ বিশ্বকাপ জয়ের পরই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।ছোটবেলার বান্ধবী বংশিকার(Vanshika)...

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের ভুলে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...