Sunday, May 17, 2026

দ্রুত বিচারে দৈনিক শুনানি চাই, সারদামামলায় দাবি কুণালের

Date:

Share post:

বারাসাতে এম পি, এম এল এ বিশেষ আদালতে বিচারক সঞ্জীব দ্বারুকার এজলাসে সারদামামলায় কুণাল ঘোষের আর্জি:” দৈনিক শুনানি চাই। দীর্ঘমেয়াদি প্রক্রিয়া চলতে পারে না। কোর্টে কোর্টে ঘুরে বেড়াতে হচ্ছে। রোজ শুনানি হোক।” তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতের সামনে এই দাবি সবিস্তারে বলেন। বিচারক কার্যত তাতে সাড়া দিয়ে সরকারপক্ষকে বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। উল্লেখ্য, এখানে সবকটিই রাজ্য সরকারের মামলা চলছে।

আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন,” এই মামলাগুলি নৈতিকভাবে চলতে পারে না। কারণ যে রাজীবকুমারের নেতৃত্বে এইসব তদন্ত হয়েছিল, তাঁর বিরুদ্ধেই তদন্ত চলছে। তিনি সঠিকভাবে তদন্ত করেন নি বলেই তো অভিযোগ। সুপ্রিম কোর্টেও এই মর্মে হলফনামা জমা পড়েছে। রাজীবের তৈরি করা কাগজপত্রে আমি কোর্টে কোর্টে ঘুরে হয়রান হচ্ছি।” কুণাল আরও বলেন,” এই আদালতের উপর এখনও পর্যন্ত আস্থা আছে। তাই মামলাগুলি রাজীবদের উদ্দেশ্যপ্রণোদিত হলেও আমি লড়ব। দৈনিক শুনানি চাই। তাড়াতাড়ি শেষ হোক মামলা। আমি জ্ঞানত কোনো অপরাধ করি নি। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ চাই।”

আরও পড়ুন-কৃতজ্ঞতা-ধন্যবাদ জানাতে খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...